প্রকাশিত: ০১/০৯/২০১৭ ৭:৩৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১৭ পিএম

ঢাকা: পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো হত্যা মামলায় সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে পলাতক দেখিয়ে তাকে দেখামাত্র গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। একই সঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্যও কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার এন্টি-টেরোরিজম কোর্ট বা এটিসি এ রায় দেন।

রায়ে দু’জন পুলিশ কর্মকর্তাকে ১৭ বছরের কারাদণ্ড এবং তেহরিক-ই তালেবানের পাঁচ সন্দেহভাজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

কারাদণ্ড পাওয়া দুই পুলিশ কর্মকর্তা হলেন- সৌদ আজিজ ও খুররম শাহজাদ।

উল্লেখ্য, ২০০৭ সালে বেনজীর ভুট্টোকে রাওয়ালপিণ্ডির এক সমাবেশে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সে সময় সেখানকার পুলিশ প্রধান ছিলেন সৌদ আজিজ। আর রাওয়াল টাউনের সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসপি) ছিলেন খুররম শাহজাদ। এতদিন এই দুই পুলিশ কর্মকর্তা জামিনে ছিলেন। মামলায় সাজা ঘোষণার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আদালত দুই পুলিশ সদস্যকে পাঁচ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাস জেল দিয়েছেন। পাকিস্তান পেনাল কোডের ১১৯ ধারা ও ২০১ ধারা মোতাবেক তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...
Single Page Footer