ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/১১/২০২৫ ১:৫৬ পিএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১,৬০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে এপিবিএন। শুক্রবার (০৮ নভেম্বর) রাতে ক্যাম্প-৬ এর ব্লক বি/২ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীনের দিক-নির্দেশনায় নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ আবু হানিফ, এসআই (নিঃ) মাঈন উদ্দিন ভূঁইয়া ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। এ সময় রোহিঙ্গা মোঃ আনচার (২৫), পিতা-নুরুল ইসলাম, মাতা-রহিমা খাতুন; (এফসিএন-৫০৭১০৭) কে আটক করা হয়।

এপিবিএন জানায়, দেহ তল্লাশির সময় আনচারের হাতে থাকা জিপারযুক্ত পলিথিন থেকে পৃথক প্যাকেটে রাখা ১,৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

পরে জব্দকৃত আলামতসহ তাকে নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের জিডি নং–১৫৭/২৫, তারিখ–০৮/১১/২০২৫ খ্রিঃ মূলে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer