নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ০৭/১১/২০২৫ ২:৩৪ পিএম

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ১নং ওয়ার্ডে ভোটার তালিকা থেকে বাদ পড়া পিতার ছেলে—বিভিন্ন অপরাধে জড়িত একাধিক মামলার আসামির হাতে বাংলাদেশি এনআইডি কার্ড পাওয়া গেছে। বিষয়টি স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) জানা যায়, রোহিঙ্গা তালিকায় নাম থাকায় পিতা ভোটার হতে না পারলেও তার ছেলে মো. ইলিয়াস হাতে পেয়েছেন বাংলাদেশি এনআইডি ও ভোটার পরিচয়। অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য—ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ক্যাম্পপাড়ার বাসিন্দা রোহিঙ্গা রশিদ আহমদের নাম ভোটার তালিকা থেকে বাদ থাকলেও তার ছেলে ইলিয়াস কৌশলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন।
স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রশিদ আহমদ নিজে ভোটার হতে না পারলেও তার ছেলে প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিক পরিচয় পেয়েছে। এতে প্রশ্ন উঠেছে—কারা এই প্রক্রিয়ায় সহায়তা করেছে?
এদিকে স্থানীয়রা জানান, রোহিঙ্গা রশিদ আহমদের ছেলে ইলিয়াস বাংলাদেশি মেয়ে বিয়ে করে সীমান্ত এলাকায় প্রভাব বিস্তার করছে। সে অবৈধভাবে ইন্টারনেট সংযোগ দিচ্ছে এবং মিয়ানমারকেন্দ্রিক নানা চোরাচালান ও অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত বলেও অভিযোগ উঠেছে।
অভিযুক্ত ইলিয়াসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক সদস্য শফিকুল ইসলাম বলেন,
“তার পিতার নাম এখনো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নয়। ছেলে কিভাবে বাংলাদেশি এনআইডি পেলো, তা আমার জানা নেই। তবে রোহিঙ্গাদের হাতে থাকা এসব এনআইডি দ্রুত বাতিলের দাবি জানাচ্ছি।”

ঘুমধুম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ বলেন,
“চেয়ারম্যান থাকাকালীন অনেক অবৈধ ভোটারকে তালিকা থেকে বাদ দিতে সহযোগিতা করেছি। রোহিঙ্গারা ভোটার হয়ে ইউনিয়নে বসতি স্থাপন করেছে। প্রশাসনের উচিত দ্রুত এসব এনআইডি বাতিল করা।”

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম চৌধুরী বলেন,
“রোহিঙ্গা ভোটার সংক্রান্ত অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে সংশ্লিষ্টদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।”

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...