প্রকাশিত: ২৫/০৭/২০১৮ ১১:১৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৭ এএম
বিয়ের আগে যে চারটি পরীক্ষা অবশ্যই করে নিবেন

বিয়ের আগে যে চারটি পরীক্ষা অবশ্যই করে নিবেন
বিয়ের আগে যে চারটি- এইচ আই ভি ও অন্যান্য যৌন রোগ:

এইচ আই ভি, হেপাটাইটিস বি ও সি জাতীয় রোগ সারা জীবন ভোগায় এবং সঠিক সময় চিকিত্সা না করালে তা বিবাহিত জীবনে বড় সমস্যা নিয়ে আসতে পারে। তেমনই গনোরিয়া, সিফিলিস, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসের মতো যৌন রোগ আগে থেকে জানা থাকলে সংক্রমণ রোখার উপযুক্ত সাবধানতা নেওয়া যায়।

ব্লাড গ্রুপ কমপ্যাটিবিলিটি টেস্ট:

বিয়ের আগে অবশ্যই দুজনের ব্লাড গ্রুপ ও কমপ্যাটিবিলিটি পরীক্ষা করিয়ে নিন। না হলে গর্ভাবস্থায় রিসাস ডিজিজের মতো সমস্যার মুখে পড়তে পারেন। এই অবস্থায় মায়ের শরীরের অ্যান্টিবডি শিশুর শরীরের রক্ত কোষ নষ্ট করে দেয়। রিসাস নেগেটিভ ব্লাড গ্রুপের কোনও মহিলা যদি রিসাস পজিটিভ কোনও পুরুষকে বিয়ে করেন তা হলে রিসাস ইনকমপ্যাটিবিলিটির ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। ভ্রুণের যদি রিসাস পজিটিভ ব্লাড গ্রুপ হয় তা হলে গর্ভাবস্থায় শিশুর মৃত্যু, গর্ভপাতের মতো সমস্যা হতে পারে।

ফার্টিলিটি:

এই পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্ট্রেস, অস্বাস্থ্যকর জীবন যাপনের কারণে ইনফার্টিলিটির সমস্যা বড়া আকার ধারণ করেছে। এই শারীরিক সমস্যা বিবাহিত জীবনে মানসিক, সামাজিক সমস্যা ডেকে আনে। শূন্যতা অনুভূত হয়। তাই আগে থেকে দু’জনেই ফার্টিলিটি পরীক্ষা করিয়ে নিন।

জেনেটিক বা ক্রনিক মেডিক্যাল কন্ডিশনিং পরীক্ষা:

আগে থেকে পরীক্ষা করিয়ে নিলে সমস্যা বাড়ার আগে জেনেটিক রোগের নির্ণয় সহজ হয়। ডায়াবেটিস, হাইপারটেনশন, থ্যালাসেমিয়া, কিছু ক্যানসার ও কিডনির সমস্যা লুকিয়ে থাকে জিনে। যা আগে থেকে পরীক্ষা করিয়ে নেওয়া প্রয়োজন

পাঠকের মতামত

সেন্টমার্টিন মাস্টার প্ল্যানের খসড়া প্রকাশ, মতামত পাঠানোর আহ্বান

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতকৃত সেন্টমার্টিন মাস্টার ...

পর্যটন সম্ভাবনায় ভরপুর মহেশখালীর ধুইল্যাজুড়ি পাহাড়

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ‘ধুইল্যাজুড়ি পাহাড়ি ঢালা’ পর্যটন সম্ভাবনায় ভরপুর। সুউচ্চ পাহাড়, ...

একসাথে পাহাড় ও সমুদ্র দেখতে চাইলে ঘুরে আসুন পাটুয়ারটেক সমুদ্র সৈকত

ইমতিয়াজ মাহমুদ ইমন দেশের ভ্রমণপিপাসু অনেকের প্রথম পছন্দের জায়গা হল কক্সবাজার সমুদ্রসৈকত। দেশের দীর্ঘতম সমুদ্রসৈকতের ...
Single Page Footer