প্রকাশিত: ২১/০৭/২০১৭ ৩:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক:: পৃথক অভিযানে শহরতলীর লিংকরোডস্থ বিসিকি এবং কলাতলী হোটেল মোটেল জোন এলাকা থেকে ২০০০ ইয়াবা, মাদকদ্রব্য, মোবাইল, সীমকার্ড ও চান্দের গাড়ী উদ্ধার করেছে র‌্যাব। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি সৈয়দ মোহসিনুল হক জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে শহরের কলাতলী হোটেল মোটেল জোন এলাকা থেকে ২০০০ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটকরা হচ্ছেন- সদরের ইসলামপুর উত্তর নাপিতখালী এলাকার মোক্তার আহমদের ছেলে মোঃ আনসারুল হক (৩০) এবং মৃত মাহবুবুল আলমের ছেলে মোঃ নুরুল আমিন (২২)।
তিনি জানান, বিক্রির উদ্দেশ্যে ইয়বাসহ তারা অবস্থান করার সংবাদে অভিযান চালানো হয়। এ সময় ২০০০ ইয়াবসহ তাদের হাতেনাতে আটক করা হয়। ইয়াবাগুলোর অনুমান দাম ৮ লাখ টাকা।
ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে, ধৃত আনসারুল হকের পিতা মোক্তার আহমদ দাবী করেন, তার ছেলে মালয়েশিয়া থাকে। মাস খানেক আগে দেশে এসেছে। ইয়াবা ব্যবসা তো দূরের কথা সামাজিক কোন বদনামও তার নেই। কি কারণে, কোন ফাঁদে পড়ে ছেলে আটক হলো তা নিয়ে সন্দিহান পিতা মোক্তার আহমদ।
অপরদিকে পৃথক অভিযানে কক্সবাজার জেলার সদর থানাধীন বিসিক এলাকা হতে বিদেশী বিআর, মদ এবং বহনকৃত গাড়ীসহ ১ জনকে আটক করেছে র‌্যাব-৭। শুক্রবার ভোরে এ অভিযান চালানো হয়। আটক মোঃ সেলিম মিয়া (৩৮) রামুর খুনিয়া পালং এলাকার মৃত জেবর মুল্লুকের ছেলে।
র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি সৈয়দ মোহসিনুল হক জানান, আটক ব্যক্তি ব্যক্তির গাড়ী তল্লাসী করে বিদেশী বিআর-৩২৫ ক্যান, বিদেশী মদ- ২০ বোতল, চান্দের গাড়ী-১ টি, মোবাইল-১ টি, সীম কার্ড- ২ টি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৪ লাখ পনের হাজার টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান এএসপি সৈয়দ মোহসিনুল হক।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer