ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৭/২০২৬ ৬:৪০ পিএম , আপডেট: ২০/০৭/২০২৬ ১০:৫৫ পিএম

বিজিবির জনবল বৃদ্ধি, আধুনিক অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহ, সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার এবং মাদক দমনে ডগ স্কোয়াডের সক্ষমতা কাজে লাগানোর বিষয়ে একাধিক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বিজিবির হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসক-নার্স নিয়োগ এবং অবকাঠামো উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয়ে আটকে থাকা বিষয়গুলো দ্রুত নিষ্পত্তিরও আশ্বাস দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) পিলখানায় অবস্থিত বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বিস্তারিত তথ্য জানার জন্য বিজিবি সদর দপ্তর পরিদর্শনে এসেছি। বিজিবির বিভিন্ন কার্যক্রমে আমাদের মডেলের আউটপুট কী, আমাদের কী কী সফলতা আছে— তা জেনেছি। এ ছাড়া, বিজিবির কয়টা সেক্টর আছে, কয়টা ব্যাটালিয়ন ও জনবল আছে, সেসবও জেনেছি। কী চাহিদা আছে, প্রযুক্তিগত কী কী উন্নয়ন প্রয়োজন, প্রযুক্তির মাধ্যমে কীভাবে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে পারি এবং ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারি— এ বিষয়ে আলোচনা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং মাদকদ্রব্য যাতে দেশে প্রবেশ করতে না পারে বা করলেও আমরা যাতে এটা ধরতে পারি, এ বিষয়ে বিজিবির বিশাল ভূমিকা রাখা সম্ভব। তাছাড়া বিজিবির ডগ স্কোয়াডকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি, তা আলোচনা করেছি।

তিনি বলেন, বিজিবিকে আরও শক্তিশালী করার জন্য জনবল বৃদ্ধি, যানবাহন, বিভিন্ন ইকুইপমেন্ট সংগ্রহ করা, অস্ত্র সংগ্রহ করা— এগুলোর বিষয়ে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি। এগুলো বিজিবিকে আরও শক্তিশালী করবে। দুর্যোগ মোকাবিলায় সাম্প্রতিক বন্যায় বিজিবি ভালো কার্যক্রম করেছে। ত্রাণ সামগ্রী যেখানে পৌঁছানোর সম্ভব নয়, সেখানে পৌঁছিয়েছে। উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছে। এগুলো দেশব্যাপী খুবই প্রশংসিত হয়েছে।

তিনি আরও বলেন, বিজিবি সীমান্ত পাহারার বাইরেও যেসব কার্যক্রম করে থাকে, সেগুলো যাতে আরও বাড়ানো যায় এবং জনসম্পৃক্ত অন্যান্য কার্যক্রমের মাধ্যমে আমরা যেন বিজিবিকে আরও বেশি শক্তিশালী করতে পারি— সেই সিদ্ধান্তগুলো আমরা আজ প্রাথমিকভাবে নিয়েছি। প্রশাসনিক ভবন নির্মাণ, হাসপাতালের শক্তি বৃদ্ধি, চিকিৎসক নিয়োগসহ বিভিন্ন প্রয়োজন সম্পর্কে আমরা জানতে পেরেছি। এগুলো আমরা দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিয়েছি।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer