প্রকাশিত: ০৬/১১/২০১৭ ৭:২৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩২ এএম

টেকনাফ প্রতিনিধি::
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টেকনাফে আয়কর মেলা শুরু হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ আয়কর অফিস মিলনায়তনে আয়োজিত আয়কর মেলা’র শুভ করেন, উখিয়া-টেকনাফের আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের সঠিক আয়কর প্রদানের আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকারের রাজস্ব বোর্ড করদাতাদের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার যে শুভ সূচনা করেছেন, ভব্যিষতেও তা অব্যাহত থাকবে। করবান্ধব পরিবেশে কর আহরণ করা হচ্ছে তাতে ব্যবসায়ীরা সন্তুষ্ট বলে যোগ করেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপি-জামাতের নেতাকর্মীরা ইয়াবা ব্যবসায় জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। তারা সরকারকে টাক্স দেয় না। আগামী নির্বাচনে তারা ইয়াবার কালো টাকা ছাড়বে বলেও জানান।
যে জনগণের করের টাকায় সরকারি কর্মকান্ড পরিচালিত হয় সেই জনগণের সেবা করাই সরকারি কর্মচারীদের কর্তব্য, করদাতাদের কোন ধরণের হয়রানি না করারও আহবান জানান। গাড়ি চালাতে যেমন তেলের প্রয়োজন তেমনি দেশ পরিচালনার জন্য করের প্রয়োজন। আমাদের নির্ধারিত আয় থেকে সরকারকে টাক্স দিয়ে দেশের গর্বিত নাগরিক হতে সকলের প্রতি আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ। উপস্থিত ছিলেন, টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খাঁন, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জহির হোসেনএমএ, সাংবাদিক গিয়াস উদ্দিন।
আয়কর মেলা ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কক্সবাজার সহকারী কমিশনার জাকারিয়া হোসেন, সভাপতিত্ব করেন, কর অঞ্চল-৪ এর অতিরিক্ত কর কমিশনার মুহাম্মদ মফিজ উদ-দৌলা।
কক্সবাজার আয়কর অফিসের কর কর্মকতা মো. জাকারিয়া জানান, দ্রুত কর আদায়ে সমস্ত সুযোগ-সুবিধা ও সেবার ব্যবস্থা করা হয়েছে। মেলায় প্রতিবছর ক্রমান্বয়ে আয়কর প্রদানের সংখ্যা বাড়ছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer