প্রকাশিত: ২৯/০৯/২০১৮ ৯:১৫ পিএম

অাজিজুল হকঃ

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে ওষা প্রভা বড়ুয়া যোগদান করলে থাকে ফুল দিয়ে বরণ করে নেন উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী।

২৯ সেপ্টেম্বর সকালে ১০ ঘটিকার সময় ওষা প্রভা বড়ুয়া বিদ্যালয়ে গমন করলে তাকে স্বাগত জানান উক্ত বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (নব নিযুক্ত প্রধান শিক্ষকের পিতা) অমিয় কুমার বড়ুয়া,সাবেক প্রধান শিক্ষক ফজলুল হক,সাবেক মেম্বার সেলিম জাহাংগীর, ঘুমধুম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন,সমাজ সেবক হাজী সালামত উল্লাহ ও অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা হুমাইরা সুলতানা রিবু। প্রধান শিক্ষিকা ওষা বড়ুয়াকে বরণকালে সভাপতি নুুরুল আবছার চৌধুরী বলেন আমরা (নবনিযুক্ত প্রধান শিক্ষক)আপনাকে পেয়ে সত্যি আনন্দিত। কারণ আপনার আব্বা সাবেক প্রধান শিক্ষক অমিয় স্যার অামার একজন প্রিয় শিক্ষক ওনার ছাত্র হিসেবে পরিচয় দিতে অামি গর্ববোধ করি। আজকে আমার ছেলে মেয়ে আপনাকে স্যারের উত্তরসূরী হিসাবে পেয়েছে তাতে অামি ধন্য! আশা করবো আপনি স্যারের সুনাম ধরে রাখবেন।
এ সময় নব নিযুক্ত প্রধান শিক্ষিকা ওষা বড়ুয়া দায়িত্ব পালনে সকলের সহযোগী কামনা করেছেন। এবং নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযতভাবে পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...