প্রকাশিত: ২০/০৭/২০১৮ ৮:৪৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩১ এএম

স্পোর্টস ডেস্ক- জিম্বাবুয়ে ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজের জন্য সফর চূড়ান্ত হলো । চলতি বছরের অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দু’এক দিনের ম‌ধ্যে সিরিজের সময় সূচিও জানানো হবে বলে জানান বাংলাদেশ ক্রি‌কেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন।

বুধবার বিসিবি কার্যালয়ে জিম্বাবুয়ের বাংলাদেশ সফর নিয়ে নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন,‘খুব তাড়াতাড়ি ফাইনাল খবরটা পাবেন। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আর দু’একদিনের মধ্যেই সময়সূচিও ঘোষণা করা হবে।’

অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ হবে। এর আগে চলতি বছরে জানুয়ারিতে একটি ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ সফরে এসেছিল আফ্রিকার দেশটি।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer