ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৮/২০২৬ ১০:১৫ পিএম

দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রায় ৩০ হাজার বাংলাদেশির সিংহভাগই ই-৯ ভিসাধারী। এবার দক্ষিণ কোরিয়ায় থাকা বাংলাদেশি কর্মীদের জন্য ভাষাগত যোগ্যতার শর্ত ছাড়াই দক্ষ কর্মী বা ই-৭-৪ ভিসা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

কোরিয়া সরকারের মানবসম্পদ উন্নয়ন সংস্থার (এইচআরডি) প্রকাশিত এই বিজ্ঞপ্তির প্রতি প্রবাসী কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছে সিউলের বাংলাদেশ দূতাবাস।

‎বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোরিয়ান ভাষার পরীক্ষা না দিয়েই ই-৭-৪ ভিসার আবেদন করা যাবে। সে ক্ষেত্রে ‘কে-পয়েন্ট ই-৭-৪’ স্কোরিং সিস্টেমে ৩০০-এর মধ্যে অন্তত ১৫০ পয়েন্ট থাকতে হবে। তবে পরবর্তীতে ভিসা নবায়নের আগে ভাষার সনদ জমা দিতে হবে।

পরিবারকে কোরিয়ায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু করতেও লাগবে ভাষার যোগ্যতা।

‎এই আবেদনের প্রধান শর্ত হলো, বিগত ১০ বছরে কোরিয়ায় অন্তত ৪ বছর কাজ করার অভিজ্ঞতা (রাজধানী সিউলের বাইরে ৩ বছর বা জনসংখ্যা কম এমন এলাকায় ২ বছর)। এ ছাড়া বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানে অন্তত ১ বছর ধরে কাজ করা, নিয়োগকর্তার সুপারিশপত্র এবং সর্বনিম্ন ২৬ মিলিয়ন ওন বার্ষিক বেতনে ২ বছরের চুক্তিপত্র থাকতে হবে।

‎অদক্ষ ই-৯ ভিসায় সর্বোচ্চ ৪ বছর ১০ মাস থাকার নিয়ম থাকলেও ই-৭-৪ ভিসা দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ দেয়।

সাধারণ নিয়মে এই ক্যাটাগরিতে ২০০ পয়েন্ট লাগে। ভিসাসংক্রান্ত বিস্তারিত জানতে প্রবাসীদের ইমিগ্রেশন কনট্যাক্ট সেন্টার (১৩৪৫) বা এইচআরডি কোরিয়া সেন্টারে (১৫৭৭-০০৭১) যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer