প্রকাশিত: ০৩/০৬/২০১৭ ৩:১৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১০ পিএম

নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির উপরই আস্থা রাখলেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে টেকনাফ শাহপরীরদ্বীপে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরন কালে তার দেয়া বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, এমপি বদি আপনাদের নেতা। সে দিন-রাত পরিশ্রম করে আপনাদের জন্য। ঘূর্নিঝড়ের পরের দিন থেকে সে নিজে সবার পাশে দাড়িয়েছে। আজকে তার অনুরোধেই অনেক দুর হেটে আমি এখানে এসেছি। না আসলে এখানকার মানুষের কষ্টের কথা জানতাম না। তিনি এসময় এমপি বদিকে ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত তাদের পূর্নবাসনের করনীয় ঠিক করতে বলেন।
তিনি আরো বলেন, ইতিমধ্যে বেড়িবাধ নির্মানের বাজেট হয়েছে। আশা করি কয়েকমাসের মধ্যে এর কাজ শুরু হবে। এছাড়া রাস্তার নির্মানের ব্যাপারে তিনি দ্রুত পদক্ষেপ নেবেন বলে জানান।
এসময় আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম সহ অন্যান্য নেতৃবন্দ।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...