ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০১/২০২৫ ৮:৩৮ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের পতনে আমাদের সামনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা নতুন বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব।

শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণজয়ন্তী ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে। সবাইকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি সত্য, সুন্দর, সুখি, সমৃদ্ধ, প্রেমময় বাংলাদেশ নির্মাণ করতে হবে। আমরা গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে চর্চা করি না। এখানে বারবার গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি।

আত্মসমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের সাথে বিরোধে লিপ্ত হয়েছি। কিন্তু সহনশীলতার মধ্যদিয়ে গণতন্ত্রকে চর্চা করে যদি এগিয়ে যেতে পারি, তাহলে আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, অধিকারকে অর্জন করতে পারবো।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের ব্যর্থতা আমরা ৫২ থেকে ৫৩ বছরেও বাংলাদেশকে একটি সুখি, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় দেশ হিসেবে গড়তে পারলাম না। আমরা রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি, আমরা নৈতিকতার সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি। আমরা আবার একটি স্বপ্ন দেখতে শুরু করেছি।

বিএনপির মহাসচিব বলেন, ফ্যাসিবাদ রাষ্ট্রের সমস্ত ক্ষমতা দখল করে সেটাকে নিরঙ্কুশ করতে চায়। তারপর দেশে ভয়ভীতির আরেক সিরিয়াস ফোবিয়া তৈরি করে যাতে করে কেউ কোনো কথা না বলতে পারে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই জায়গা থেকে বের হয়ে আসতে পেরেছি। সেই জায়গা থেকে একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা নতুন করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব।

প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম আল আব্দুল্লাহ, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, প্রফেসর আব্দুল জব্বার, ঠাকুরগাঁও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম গোলাম রব্বানী, যশোর এমএম কলেজের সাবেক অধ্যক্ষ তসলিম উদ্দিন, দিনাজপুর কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল হক প্রমুখ।

প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কলেজের বিভিন্ন বিভাগ থেকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এর আগে তিনি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ করে তিনি বলেন, দিনাজপুর সরকারি কলেজ একটি গৌরবময় প্রতিষ্ঠান। এখান থেকে বহু শিক্ষক, অধ্যাপক, প্রকৌশলী, চিকিৎসক, সফল ব্যবসায়ী, নেতাকর্মীরা বের হয়ে এসেছি। বের হয়ে এসে এখন সুযোগ এসেছে দেশকে নতুনভাবে গড়ে তোলার।

উল্লেখ্য, দিনাজপুর সরকারি কলেজে ৭২ থেকে ৭৮ সাল পর্যন্ত অর্থনীতি বিভাগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকতা করেছেন।

পাঠকের মতামত

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চান স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...

প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে তারেক রহমান-এরদোয়ান বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক: রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ...

চট্টগ্রাম বোর্ডে প্রথম তামাম, তিনি কীভাবে পড়াশোনা করতেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মেধাবী শিক্ষার্থী তামযীদ তাহসীন রেজা (তামাম) এবারের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মেধা ...

এইচএসসি পরীক্ষায় টেকনাফে এগিয়ে হ্নীলা জমিরিয়া, পিছিয়ে সেন্ট মার্টিন বিএন কলেজ

কক্সবাজারের টেকনাফে এইচ,এস,সি ও সমমানের পরীক্ষায় পাশের দিক দিয়ে মাদরাসা এগিয়ে রয়েছেন। মাদরাসায় পাশের হার ...