প্রকাশিত: ১৭/১০/২০১৮ ১২:৩৯ পিএম

ডেস্ক নিউজ – ইউএস-বাংলা এয়ারলাইন্সের কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ফ্লাইটের দুই যাত্রীর পেট থেকে বিশেষ উপায়ে ৭৬ পোটলা ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ওই দুই যাত্রী হচ্ছেন শফিকুল ইসলাম (২৩) এবং মো. নাহিদ হোসেন (২৫)। বুধবার ভোরে তাদের কাছ থেকে পোটলাগুলো উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (এডি) খোরশিদ আলম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুই যাত্রীর কাছ থেকে পোটলা উদ্ধার করা হয়েছে। তবে ইয়াবা গণনা এখনও শুরু হয়নি। এগুলোর কোনটায় ৪০-৪৪ পিস আবার কোনটায় ৫০ পিস ইয়াবা রয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সেই মামলায় গ্রেফতার দেখানো হবে।

তিনি আরও জানান, মঙ্গলবার (১৬ অক্টোবর) রাতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-১৪২ নম্বর ফ্লাইটের ২৪-এ এবং ২৪-ব নম্বর সিটে ঢাকায় আসে ওই দুই যাত্রী। উভয়ের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটি কক্সবাজার থেকে ঢাকায় অবতরণের পর থেকে তাদের ওপর গোয়েন্দা নজরদারি করা হয়। তাদের কাছে ইয়াবা আছে কিনা-জানতে চাইলে তারা তা অস্বীকার করে।

পরে শমরিতা হাসপাতালে তাদের এক্স-রে করা হলে পেটের ভেতর ইয়াবাভর্তি বেশ কয়েকটি পোটলার অস্তিত্ব পাওয়া যায়। তাদের কলা, রুটি, জুস খাওয়ানোর পর বিশেষ উপায়ে ইয়াবাগুলো বের করে আনা হয়।

পাঠকের মতামত

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ৭ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ...

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer