ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৫/২০২৩ ৮:৫৭ পিএম

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেক আমল ও পরহেজগারিতার’ কারণে মোখা বাংলাদেশে প্রভাব ফেলতে পারেনি ব‌লে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

রোববার (১৪ মে) বিকেলে সচিবালয়ে তি‌নি এ মন্তব্য করেন।

এনামুর রহমান ব‌লেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের প্রধানমন্ত্রীর নেক আমল ও পরহেজগারগা‌রিতার কারণে মোখা বাংলাদেশে প্রভাব ফেলতে পারেনি। যে দেশের সরকারপ্রধান পরহেজগার সে দেশে আল্লাহর একটা রহমত থাকে।

প্রতিমন্ত্রী বলেন, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা ইস্যুতে কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হলেও, বিচে গিয়ে সেলফি তুলতে দেখা গেছে অনেককে। এ নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ফোন করেছিলেন। প্রধানমন্ত্রী ফোনে আমাকে বলেছিলেন, এখনো বিচে মানুষ সেলফি তুলছে, আনন্দ করছে- এটাকে তোমরা নিয়ন্ত্রণ করো।

মহাবিপদ সংকেত ঘোষণা করার পরও আমরা দেখেছি যে সমুদ্রের বিচে অনেক মানুষ যাতায়াত করছে। আপনাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তাদের নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা ছিল কি না- এমন প্রশ্নে এনামুর রহমান বলেন, অবশ্যই আছে। মহাবিপদ সংকেত দেওয়ার পর কিন্তু বিচ খালি হয়ে গেছে। বিচ শুধু নয়, সমস্ত টুরিস্ট এক্টিভিটি বন্ধ করে দেওয়া হয়েছে।

‘আমরা সেটা দেখে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের (পিএসও) সঙ্গে কথা বলেছি। তিনি এরপর বিজিবি, টুরিস্ট পুলিশ, নৌ-পুলিশসহ সবাইকে নির্দেশনা দিয়েছেন এবং সবার প্রচেষ্টায় তাদের হোটেলে ফিরিয়ে নিতে সক্ষম হয়েছি,’ যোগ করেন তিনি

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer