বার্তা পরিবেশক
প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ৬:৩১ পিএম

সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমে “কথিত ছোটন সিন্ডিকেটের মাদক আনতেই কি মাইন বিস্ফোরণে পা হারালেন বালুখালীর সেই জেলে?” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।

উক্ত সংবাদে আমাকে উদ্দেশ্য করে যে অভিযোগ উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর। আহত ব্যক্তির সাথে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা বা যোগাযোগ নেই। তবুও একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত বিদ্বেষ ও ঈর্ষার বশবর্তী হয়ে বিভ্রান্তিকর তথ্য সরবরাহের মাধ্যমে তার সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

কোনো নিরপেক্ষ তদন্ত, গ্রহণযোগ্য প্রমাণ ছাড়া আমাকে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা দায়িত্বশীল সাংবাদিকতার নীতির পরিপন্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তির সম্মানহানির শামিল।

আমি প্রকাশিত সংবাদের এ অংশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে তথ্য-উপাত্ত পুনরায় যাচাই করে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের আহ্বান জানাচ্ছি।

একই সাথে প্রশাসনের প্রতি অনুরোধ, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

প্রতিবাদকারী,
মোহাম্মদ হোসাইন ছোটন (৩০)
পিতা: মাহমুদুল হক
গ্রাম:বালুখালী,উখিয়া, কক্সবাজার

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer