ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৯/২০২২ ৭:০৭ পিএম , আপডেট: ১৩/০৯/২০২২ ৭:০৯ পিএম

উখিয়া নিউজ ডটকম ও বিভিন্ন অনলাইনে প্রকাশিত শত কোটি টাকার মালিক পিয়ন ও সরকারী রাজস্বের টাকা যথানিয়মে ট্রেজারিতে জমা না করে ব্যক্তিগত ব্যবসায় বিনিয়োগ করে আসছে পিয়ন আবুল শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ গুলোতে আমাকে জড়িয়ে যে তথ‌্য সমুহ প্রকাশ করা হয়েছে তা সঠিক নয়। আমি বালুখালী কাস্টম শুল্ক গুদামের সামান‌্য একজন ক‌্যাজুয়াল কর্মচারী। অল্প বেতনের টাকায় কোন রকম দিনযাপন করছি। অফিস সময়ের পরে বাবার পারিবারিক ব‌্যবসা থেকে অর্জিত কিছু টাকা আয় করে কষ্টে করে বড় হয়েছি।

এদিকে প্রকাশিত সংবাদে আমাকে যেভাবে শতকোটি টাকার মালিক বানানো হয়েছে তা মোটেও সত্যি নয়। আমার কাছে লাখ টাকা থাকলে পিয়নের মত চাকরি করতাম না। স্বর্ণ চোরাচালানসহ নানান ভিত্তিহীন যে সব অভিযোগ আনা হয়েছে এসবের সাথে আমি মোটেও সম্পক্ত নই। এলাকায় আমার ভালো সম্মান ও সোনাম সৃষ্টি হওয়ায় ব‌্যক্তিগত আক্রোশে আমার শত্রু পক্ষ কারসাজি করে সাংবাদিক ভাইদের মিথ‌্যা বানোয়াট তথ‌্য দিয়ে এসব ভিত্তিহীন সংবাদ প্রকাশিত করিয়েছে।

গুদামের মমালামাল নষ্ট দেখিয়ে নিলাম করা এবং গুদামের মাল সরিয়ে নেওয়ার মত এমন জঘন‌্য অপরাধ ও অনৈতিক কোন কাজের সাথে আমি জড়িত নয়। আমার দ্বারা এমন ঘৃণিত কাজ কখনো সম্ভব নয়। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে ও আমার সততার বিষয়ে সংশ্লিষ্ট অফিস অবগত আছে। মালামাল নিলাম সহ সার্বিক বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে হয়ে থাকে।

আমার বিরুদ্ধে পরিবেশিত সংবাদ গুলোতে আনীত অভিযোগ মিথ‌্যা ও বানোয়াট বলে প্রতিয়মাণ হচ্ছে। তাই এসব মিথ‌্যা সংবাদে কাউকে বিভ্রান্ত নাহতে এবং সংবাদে আমার নাম জড়ানোর কারণে প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও যোর প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী
মোঃ আবুল হোসেন
কাস্টম ঘাট, উখিয়া, কক্সবাজার

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...