ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৮/২০২৬ ৮:২৫ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, পর্যটকদের নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সেই সঙ্গে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন ভবনে বাংলাদেশ টুরিজম বোর্ড আয়োজিত ‘মানিকগঞ্জ জেলা ভিত্তিক পর্যটন সার্কিট গঠন, উন্নয়ন ও ব্যবস্থাপনা’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের ডিপিপি যাচাই কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভার শুরুতেই কক্সবাজারে সাম্প্রতিক প্যারাসেইলিং দুর্ঘটনায় নিহত পর্যটকের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান মন্ত্রী।

পর্যটনমন্ত্রী বাংলাদেশ টুরিজম বোর্ডের কর্মকর্তাদের কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি চিহ্নিত এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, কক্সবাজারসহ দেশের সব পর্যটনকেন্দ্রে নিরাপদ পর্যটন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব অংশীজনকে একযোগে কাজ করতে হবে।

সভায় মানিকগঞ্জকে জেলা ভিত্তিক পর্যটন সার্কিট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এতে নদীকেন্দ্রিক পর্যটন, টুরিস্ট ইনফরমেশন অ্যান্ড সার্ভিস সেন্টার, হ্যান্ডিক্রাফট সেন্টার এবং লাইফগার্ড সার্ভিস সেন্টার স্থাপনের বিষয় গুরুত্ব পায়।

ঐতিহাসিক বালিয়াটি প্রাসাদ, ধামরাই লোকশিল্প কেন্দ্রসহ ঐতিহ্যবাহী পর্যটন সম্পদের সংরক্ষণ, পুনর্বাসন এবং পর্যটনবান্ধব উন্নয়নের নির্দেশনা দেন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, প্রতিটি এলাকার জন্য স্বতন্ত্র পর্যটন থিম নির্ধারণ করে প্রকল্প গ্রহণ করতে হবে এবং স্থানীয় জনগণের জীবন-জীবিকার সঙ্গে পর্যটনকে সম্পৃক্ত করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরে দেশের পর্যটন খাতে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। তাই সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগে পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। পাশাপাশি কর্ণফুলী টানেল ও পদ্মা সেতু সংলগ্ন অতিথিশালাগুলো সাধারণ মানুষের জন্য পর্যটন আকর্ষণ হিসেবে উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় তিনি বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রচারণামূলক ওয়েবসাইটের মাধ্যমে দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরার আহ্বান জানান।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer