প্রকাশিত: ২১/০৩/২০১৭ ১১:২০ পিএম

পেকুয়া (কক্সবাজার) সংবাদদাতা::

কক্সবাজারের পেকুয়ায় ডাকাতিসহ পাঁচ মামলার পলাতক আসামী মো.ইউনুছ প্রকাশ বাইট্টা ইউনুছ (৪০) নামের এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের হাজির পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ইউনুছ ওই এলাকার মো.সামশুল আলমের ছেলে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালিয়ে ডাকাত ইউনুছ প্রকাশ বাইট্টা ইউনুছকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরী বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, পুলিশের ওপর হামলাসহ পাঁচটি মামলা রয়েছে।

ওসি আরও বলেন, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer