ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০২/২০২৪ ৯:০৭ এএম

বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সাঁড়াশি আক্রমণের মুখে প্রাণভয়ে পালিয়ে আসা ৩৩০ বর্ডার গার্ড পুলিশকে (বিজিপি) মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উখিয়ার ইনানী উপকূলের নৌবাহিনীর জেটিঘাট এলাকা দিয়ে মিয়ানমার বিজিপির এসব সদস্যকে দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কক্সবাজারের টেকনাফের নীলা সরকার ও বান্দরবনের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আশ্রয় নেওয়া ৩৩০ সীমান্তরক্ষীকে সকাল সাড়ে ৭টার দিকে ৬টি বাসে উখিয়ার ইনানী উপকূলের নৌবাহিনীর জেটিঘাট এলাকায় আনা হয়। পরে তাদের ‘কর্ণফুল‘ ও ‘বার আউলিয়া’ জাহাজে করে গভীর সাগর পথে মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বিজিবির তত্ত্বাবধানে কক্সবাজারের ইনানীর নৌ জেটিঘাট দিয়ে বিজিপি সদস্যসহ মিয়ানমারের নাগরিকদের সকাল ৮টায় দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছিলেন, শিগগিরই নিরাপত্তা বাহিনীর সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...