মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সুফি মুসলিমদের একটি মাজারে বোমা বিস্ফোরণে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরো শতাধিক। শনিবার সন্ধ্যার দিকে বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চল ওই মাজারে ধামাল নৃত্য চলাকালীন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শারফরাজ আহমেদ বুগতি ডন নিউজকে বলেন, খুজদার জেলার শাহ নুরানি মাজারে বিস্ফোরণে ৪৩ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। বিস্ফোরণে বিদেশিরা জড়িত থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।
পাঠকের মতামত