প্রকাশিত: ০৬/০৭/২০২২ ১২:৫২ পিএম

ইমাম খাইর, কক্সবাজার ::
কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফয়সাল উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনাটি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সংঘটিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল হক (৩৪) ও মো. ফিরোজ আলম (৩৩) স্বীকার করেছে, ফয়সাল হত্যার সঙ্গে তারা জড়িত ছিল।

বুধবার (৬ জুলাই) সকাল ১১টায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর উপঅধিনায়ক মেজর মনজুর মেহেদী ইসলাম।

তিনি জানান, গ্রেফতারকৃতদের রাজনীতি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি।

মেজর মনজুর মেহেদী ইসলাম জানান, গত ৩ জুলাই খুরুশকুলে আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে সম্পাদক ফয়সাল উদ্দিনকে দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা হত্যা করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেফতারে র‍্যাব চিরুনি অভিযান শুরু করে। অভিযানে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়।

তিনি জানান, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এজাহারের ১নং আসামী মূল অভিযুক্ত আজিজুল হককে লিংকরোড তার নিকটাত্মীয়ের বাসা, পরে মো. ফিরোজ আলমকে তার দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র‍্যাব-১৫ এর মেজর মনজুর মেহেদী ইসলাম।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...