প্রকাশিত: ২০/১০/২০১৯ ২:২৮ পিএম

পরীক্ষায় জালিয়াতির অভিযোগে নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে স্থায়ী বহিষ্কার করেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের হলরুমে মিটিংয়ে বসেন ডিন, পরিচালনা পর্ষদের সদস্যসহ উচ্চ পদস্থরা। ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি এবং পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরাও। শেষে তামান্না নুসরাতকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত জানান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এ মান্নান।

উপাচার্য বলেন, নুসরাতের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। আর কোনদিন তিনি বিশ্ববিদ্যালয়ের অধীন কোন কোর্সে ভর্তি হতে পারবেন না বলেও জানান তিনি।

ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে বলা হয়েছে রিপোর্ট দিতে। একটি শোকজ লেটারও পাঠানো হবে তামান্না নুসরাতকে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...