প্রকাশিত: ৩০/০৯/২০১৮ ১০:৫১ পিএম

চট্টগ্রাম – মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটিয়া শ্রীমাই ব্রিজ এলাকায় ৩০ সেপ্টেম্বর রবিবার অভিযান চালিয়ে ৩ হাজার পিছ ইয়াবা’সহ ২ জনকে গ্রেফতার করা হয়ে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য সাড়ে ১৪ লাখ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নুরুল আলমের পুত্র আলী আকবর (২২), চকরিয়া থানার মানিকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আজিজুর রহমানের স্ত্রী সেতারা বেগম (৩৫)।

এ ব্যাপারে পটিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া উপজেলার শ্রীমাই ব্রিজ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়ার এসআই মনঞ্জুরুল আলম ও এএসআই একেএম আজাদ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে আলী আকবর ও সেতারা বেগমের শরীর ও সাথে থাকা ব্যাগের ভিতরে তল্লাশী চালিয়ে ৩ হাজার ইয়াবা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য সাড়ে ১৪ লাথ টাকা।

এ ব্যাপারে পটিয়া থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ৯ (খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...