
চট্টগ্রাম - মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটিয়া শ্রীমাই ব্রিজ এলাকায় ৩০ সেপ্টেম্বর রবিবার অভিযান চালিয়ে ৩ হাজার পিছ ইয়াবা’সহ ২ জনকে গ্রেফতার করা হয়ে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য সাড়ে ১৪ লাখ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নুরুল আলমের পুত্র আলী আকবর (২২), চকরিয়া থানার মানিকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আজিজুর রহমানের স্ত্রী সেতারা বেগম (৩৫)।
এ ব্যাপারে পটিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া উপজেলার শ্রীমাই ব্রিজ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়ার এসআই মনঞ্জুরুল আলম ও এএসআই একেএম আজাদ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে আলী আকবর ও সেতারা বেগমের শরীর ও সাথে থাকা ব্যাগের ভিতরে তল্লাশী চালিয়ে ৩ হাজার ইয়াবা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য সাড়ে ১৪ লাথ টাকা।
এ ব্যাপারে পটিয়া থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ৯ (খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।