প্রকাশিত: ২৫/০৬/২০২২ ৯:৪৭ এএম


মিয়ানমারের সদ্য ক্ষমতাচ্যুত সাবেক স্টেট কাউন্সিলর অং সান সু চি’কে নির্জন কারাবাসে পাঠানো হয়েছে। গৃহবন্দী অবস্থা থেকে সু চি কে রাজধানী নেপিদোর একটি নির্জন কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। বিষয়টি আন্তর্জাতিক গনমাধ্যম বিবিসি নিশ্চিত করেছে।

জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন ২৪ জুন এক বিবৃতিতে বলেন, ফৌজদারি আইন অনুযায়ী বুধবার থেকে অং সান সু চি কে জেলখানায় নির্জন কারাবাসে রাখা হয়েছে।

গেলো বছর সামরিক অভ্যুত্থানে পর ক্ষমতাচ্যুত হন অং সান সু চি। সেই থেকে নেপিদোর একটি বাড়িতে গৃহবন্দী ছিলেন তিনি। সেখান থেকে আদালতে যাওয়ার জন্যে শুধু বের হওয়ার সুযোগ ছিলো। নোবেল জয়ি ৭৭ বছর বয়সী মিয়ানমারের এই গনতন্ত্রকামী নেত্রী অংসান সুচি স্টেট কাউন্সিলর হওয়ার আগেও ১৬ বছর গৃহবন্দী ছিলেন।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer