প্রকাশিত: ২৬/০৭/২০১৭ ৯:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১১ পিএম

নিউজ ডেস্ক::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান। সিদ্ধান্ত গ্রহণের সর্বক্ষেত্রে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবেই কাজ করছে।

আজ বুধবার তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে ফরাসি রাষ্ট্রদূত সোফি অবার এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি একথা বলেন। বৈঠকের পরে প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত নির্বাচন কমিশনের স্মার্ট কার্ড প্রকল্পের প্রশংসা করে বলেন, এই প্রকল্পটি ফরাসি প্রতিষ্ঠান ওবের্থার টেকনোলজিস (ওটি)-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পটি যথাযথভাবে সম্পন্ন করার জন্য সোফি প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, ফরাসি সরকার রাজনৈতিকভাবেই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি দ্রুত সম্পন্ন করার জন্য সব রকমের সহযোগিতা অব্যাহত রেখেছে।

এ প্রসঙ্গে শেখ হাসিনা আশা প্রকাশ করেন, ফরাসি কোম্পানি যথাযথ মান অক্ষুন্ন রেখে যেন যথাসময়ে এই প্রকল্পের কাজ শেষ করতে পারে। ফরাসি রাষ্ট্রদূত এ সময় ফরাসি প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া স্পেসের সহযোগিতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলাতেও সন্তোষ প্রকাশ করেন। বৈঠকের শুরুতে ফরাসি রাষ্ট্রদূত ফরাসি প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপের একটি চিঠিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হাস্তান্তর করেন।

চিঠিতে ফিলিপ বলেন, ২০১৭ সালে আমরা আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বর্ষ উদযাপন করছি। আমি আশা করি, আমরা আমাদের পারস্পরিক সহযোগিতা জোরদার অব্যাহত রেখে বিশেষ কিছু ক্ষেত্রে যেমন জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন জোরদারকরণেও আমাদের সহযোগিতার ক্ষেত্রকে আরো প্রসারিত করতে সক্ষম হব।

প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ফরাসিদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ফরাসি সরকারের বর্তমান তরুণ নেতৃত্বকেও স্বাগত জানান। এ বছরের অক্টোবরের শেষ নাগাদ ইউনেস্কোর অনুষ্ঠেয় একটি অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে সাক্ষাতের জন্য অধির অপেক্ষায় আছেন বলেও প্রধানমন্ত্রী এ সময় উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালযের সিনিয়র সচিব সুরাইয়া বেগম এবং প্রতিরক্ষা সচিব মেজর জেনারেল মিয়া মোহম্মদ জয়নুল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...