প্রকাশিত: ৩১/১০/২০২১ ৭:৫৬ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী মেধাবী শিক্ষার্থী জয় গুহ (১৬) আর নেই। রোববার ৩১ অক্টোবর বেলা সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে লাইফ সাপোর্ট থাকাবস্থায় চিকিৎসকগণ তাকে মৃত ঘোষনা করেন। এর ২ দিন আগে থেকেই জয় গুহ ক্লিনিক্যালি ডেড ছিলেন বলে চিকিৎসকেরা জানান।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন বিষয়টি নিশ্চিত করেছেন।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন গুহ’র সন্তান জয় গুহ। গত ১৫ অক্টোবর দূর্গাপূজার বিজয়া দশমীর দিনে চট্টগ্রামের হাটহাজারী মির্জাপুর সরকার হাটে নিজ বাড়িতে পানি মনে করে এলথেনিয়াম ডাই অক্সাইড এসিড পান করে ফেলে জয় গুহ। পরে ১৭ অক্টোবর গুরতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয় জয় গুহকে। তার ২ টি কিডনি অচল হয়ে যাওয়ায় সেখানে তাকে ডায়ালসিস করে রাখা হয়। পরে তাকে ম্যাক্স হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে থাকাবস্থায় চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে রোববার সন্ধ্যায় না ফেরার দেশে চলে যায় কৃতি ছাত্র জয় গুহ।

শোক প্রকাশ :

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন গুহ’র মেধাবী সন্তান জয় গুহ’র অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কক্সবাজার জেলা সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু ও সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন। তাঁরা পরলোকগত জয় গুহ’র আত্মার সৎগতি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer