প্রকাশিত: ১৬/১১/২০১৭ ১০:০৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:০০ এএম

নিউজ ডেস্ক::

ফাইল ছবি

নারীদের শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে লুকিয়ে কক্সবাজার থেকে ঢাকায় ঢুকছে ইয়াবার চালান। এরপর রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরাভাবে বিক্রি হচ্ছে এগুলো।

.

বৃহস্পতিবার উত্তরা এলাকা থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটকের পর এমন তথ্য জানতে পেরেছে র‍্যাব।

র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম পরিবর্তন ডটকমকে জানান, গোপন সংবাদে জানতে পারি, কয়েকজন মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে গ্রিনলাইন পরিবহনে উত্তরার আব্দুল্লাহপুরের দিকে আসছেন।

পরে অভিযান চালিয়ে শেখ মো. আমানউল্লাহ আমান (২০), মো. অহিদুল ইসলাম ওরফে বাবু (৩০) ও জান্নাতুল ফেরদৌস মারিয়া ওরফে শশীকে (২০) আটক করা হয়।

তিনি জানান, জব্দ ইয়াবার মধ্যে তিন হাজার পিস অভিনব কৌশলে লাল রংয়ের মাঝারি আকারের টেডিবিয়ার পুতুলের মধ্যে রাখা ছিল।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে কর্নেল সারওয়ার আরও জানান, আটক ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরেই পরস্পর যোগসাজসে নারীদের শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে লুকিয়ে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবার চালান এনে বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরাভাবে বিক্রি করতেন। তারা উত্তরার একটি বাসায় অবস্থান করে এই ব্যবসা চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...