উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/০৯/২০২২ ১২:৪৫ পিএম

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালে ‘পুলিশের গুলিতে’ যুবদল নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। তবে পুলিশের পক্ষ থেকে নিহতের বিষয়টি অস্বীকার করা হয়েছে।

নিহত ওই নেতার নাম শাওন (২০) বলে জানা গেছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

জানা গেছে, সকালে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা শহরের উকিলপাড়া মোড় থেকে মিছিল নিয়ে ২ নম্বর রেলগেট এলাকায় গেলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ রাজনীতি

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer