প্রকাশিত: ০১/০১/২০১৭ ২:৩৫ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

বর্ণিল উৎসবের মধ্য দিয়ে সারা দেশের স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হলো নতুন বই।আজ রোববার সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুলে এই বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

উৎসবের উদ্বোধনে নিজের বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, একটা দেশের স্কুলের সব শিক্ষার্থীদের এভাবে একই সময়ে উৎসবে মাতিয়ে দেওয়ার কোনো উপলক্ষ বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যায় না, যা কেবল পাওয়া যায় বাংলাদেশে।এ বছর দুই কোটি ৮৪ লাখেরও বেশি বই ছাপতে হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এটা প্রমাণ করে যে স্কুলে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা আগের চেয়ে অনেক কমেছে।সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আরেকটি অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...
Single Page Footer