প্রকাশিত: ২৩/০৬/২০১৬ ৯:১৮ এএম
mmmস্টাফ করেসপন্ডেন্ট:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বিপণী বিতানগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। তাদের কাছে মেয়েদের পোশাকের ক্ষেত্রে দেশীর চেয়েও বিদেশী পোশাকেরই কদর বেশী। এতে করে দিনদিন কমে যাচ্ছে দেশী জামা-কাপড়ের কদর।

রাজধানীর বিভিন্ন বিপণী বিতান ঘুরে দেখা যায়, নামি-দামি অনেক ভারতীয় পোশাকের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। এসব পোশাকের নাম যেমন ব্যাতিক্রমী তেমনি দামেও রয়েছে বৈচিত্র্য।

বিক্রেতারা বলছেন, এবারে ভারতীয় নতুন জামার মধ্যে বিনয়, জয়, বানি, বিজয়, গঙ্গা, তেজু, এলটি, পাচীর, গিরগিটসহ বেশকিছু পোশাক এসেছে মার্কেটে। এছাড়া গত ঈদে বাজারে আসা ভারতীয় বাজিরাও মাস্তানি, বজরঙ্গি ভাইজান, কিরণমালা, পাখি পোশাকেও রয়েছে ক্রেতাদের চাহিদা। ভারতীয় এসব পোশাক দেড় হাজার থেকে শুরু করে কয়েক হাজার টাকা দামে বিক্রি করা হচ্ছে।

এদিকে, দেশের বাজারে ভারতীয় পোশাকের আধিপত্যের কারণে দেশী পোশাকের কদর কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বিক্রেতারা বলছেন, ভারতীয় পোশাকের প্রতি ক্রেতাদের আলাদা নজর থাকে। সে কারণে দেশী পোশাকের গুরুত্ব কমে যাচ্ছে ক্রেতাদের কাছে।

তারা বলছেন, যেহেতু ক্রেতাদের কাছে ভারতীয় পোশাকের চাহিদা বেশী, তাই চাহিদা অনুযায়ী তারা ভারতীয় পোশাক সরবরাহ করে আসছেন। রমজান আসার পূর্বেই ভারত থেকে আনা হয় এসব পোশাক। এরপর রমজানেও ধাপে ধাপে দেশের বাজারে আসে এসব ভারতীয় পোশাক।

অন্যদিকে বিক্রেতারা জানান, কোন পোশাক ভারতীয় না হলেই যদি ক্রেতার কাছে বলা হয় ভারতীয় তাহলে ওই ক্রেতার আলাদা আকর্ষণ তৈরি হয় ওই পোশাকের প্রতি। তাই অনেকে সে সুযোগ নিয়ে দেশী পোশাকও ভারতীয় বলে বিক্রি করছেন।

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer