প্রকাশিত: ১২/১১/২০১৭ ৭:৫৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:১৭ এএম
উখিয়া নিউজ ডেস্ক:;
নয়াদিল্লি-ভিত্তিক অনাবাসী রাষ্ট্রদূতরা নিজের চোখে রোহিঙ্গা সংকট সম্পর্কে ধারণা লাভ করার জন্য বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আগ্রহ প্রকাশ করেছেন।
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার বিভিন্ন দেশের ৭৬ জন নয়াদিল্লি-ভিত্তিক বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়োজিত কূটনীতিককে ব্রিফিংকালে তারা এ আগ্রহ ব্যক্ত করে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী রাষ্ট্রদূতদের সঙ্গে তাদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, রাষ্ট্রদূতরা রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের অবস্থানের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তারা বলেছেন, তারা পরিস্থিতির একটা প্রত্যক্ষ ধারণা পেতে তারা রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করতে চান।
মোয়াজ্জেম আলী বলেন, রাষ্ট্রদুতরা বলেছেন তাদের দেশগুলো বাংলাদেশে মানবিক সংকট সৃষ্টিকারী এই সমস্যার দ্রুত সমাধান চায়।
বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, সৈয়দ মোয়াজ্জেম আলী অনাবাসী রাষ্ট্রদূতদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করে জোরপূর্বক দেশ ছাড়া করা রোহিঙ্গাদের নিজভূমিতে ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করার জন্য যে কোনো আন্তর্জাতিক উদ্যোগে তাদের দেশের সমর্থন কামনা করেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের হাইকমিশনার বিভিন্ন দেশের অনাবাসী রাষ্ট্রদূতদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করার একদিন পর এই মিডিয়া ব্রিফিং করা হলো।মোয়াজ্জেম আলী এই সংকটকে মারাত্মক মানবিক বিপর্যয় উল্লেখ করে বলেন, এই সংকট দ্রুত নিরসন করা না হলে আঞ্চলিক নিরাপত্তা ও পরিবেশ মারাত্মকভাবে বিপন্ন হবে।
নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনের মিনিস্টার (প্রেস) ফরিদ হোসেন মিডিয়া ব্রিফিংকালে হাইকমিশনারের সঙ্গে ছিলেন। ভারতের প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী ব্রিফিংয়ে যোগ দেন।
ভারতে বাংলাদেশ মিশনের ডেপুটি হাইকমিশনার রাকিবুল হক ও কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান এ সময় উপস্থিত ছিলেন। বাসস

পাঠকের মতামত

জাতিসংঘে আলোচনা নয়, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তার তাগিদ

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। ...

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে যৌথ বাহিনী নামানো হতে পারে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড ...

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...