প্রকাশিত: ৩০/০৬/২০১৮ ৮:৫৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২২ এএম

ঢাকা: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, তার সরকার তথ্য প্রযুক্তির মতো বিশেষ বিশেষ ক্ষেত্রে দক্ষ বিদেশিদের আমন্ত্রণ জানাচ্ছেন এই দেশে কাজ করার জন্যে এবং দক্ষতার বিবেচনায় তাদের নাগরিকত্বও প্রদান করা হবে।

মাহাথির বলেন, যদি বিদেশিরা আমাদের চাহিদা অনুযায়ী বিশেষ ক্ষেত্রের দক্ষতা নিয়ে এই দেশে আসেন আমরা তাদের থাকার জন্যে অনুরোধ করবো এমনকি তাদের নাগরিকত্বও দেয়া হতে পারে যদি তারা চান।

তিনি বলেন, আমরা আরো বেশি জ্ঞানী ও বুদ্ধিসম্পন্ন মানুষকে মালয়েশিয়া এসে থাকার আমন্ত্রণ জানাচ্ছি যেন তারা শিল্পায়নের প্রকল্পগুলোতে অবদান রাখতে পারেন। বিদেশি শ্রমিকদের নিয়ে যথাযথ নীতি তৈরীর জন্যে তার সরকার কাজ করে যাচ্ছেন বলে জানান ৯২ বছর বয়সী এই প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিদেশিরা যেসব প্রশ্নযোগ্য আচরণ করছেন সেগুলোও বিবেচনা করা হচ্ছে। আসলে আমরা স্টাডি করছি বিদেশিদের জন্যে একটি উপযুক্ত নীতি তৈরী করার।

বৃহস্পতিবার আমেরিকান মালয়েশিয়ান চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কোম্পানিগুলো সঠিক দরপত্র প্রক্রিয়া ছাড়াই নিয়োগ দিচ্ছে এবং ইচ্ছেমতো অর্থ আয় করছে। এই বিষয়গুলোও বিবেচনা করা হচ্ছে।

এছাড়াও মালয়েশিয়া বড় সংখ্যক পর্যটক আকর্ষণের চেষ্টা করছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...