এইচ.কে রফিক উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯/১১/২০২৩ ৭:১৪ পিএম

মিয়ানমার থেকে বাংলাদেশে আসা এক রোহিঙ্গা নারীকে ভোটার হিসেবে অর্ন্তভূক্ত করেছে চকরিয়া উপজেলা নির্বাচন অফিস।

তথ্য গোপন করে উখিয়া’র কুতুপালং ২নং রোহিঙ্গা ক্যাম্পেন বি-১ ব্লকের বাসিন্দা আরফা বেগম নামক নারী হাতিয়ে নিয়েছে এনআইডি কার্ড।

রোহিঙ্গা নারী নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে দালাল চক্রের মাধ্যমে ভূয়া কাগজপত্র দিয়ে স্থানীয় ভোটার তালিকায় তার নাম অর্ন্তভূক্ত করেছে। তার এনআইডি নং-২৮৫৩৩৯৫০৪৯।

অপরদিকে মোটা অংকের টাকা বিনিময়ে আরেফার সন্তান মোহাম্মদ সলিমকে টেকনাফ সদর ইউনিয়নের বাসিন্দা দেখিয়ে জন্মনিবন্ধন কার্ড করে নেন। তবে সলিম সন্ত্রাসী গ্রূপের সদস্য হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর তাড়া খেয়ে পলাতক রয়েছে।যার জন্মনিবন্ধন নং-২০০৪২২১৯০৬৩০৪৩৪৭১।

দুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল আমিন আদর বলেন, আবুল কালামের মেয়ে আরফা নামক আমার নির্বাচনি এলাকায় আমার জানামতে কোন মহিলা নেই।
এনআইডি কার্ডটি আমার পূর্বের চেয়ারম্যানকে হয়তো ভুল তথ্য দিয়ে করা হয়েছে।এরকম আরও অনেক আছে, এগুলো সনাক্ত পূর্বক বাতিল করার প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইরফান উদ্দিন জানান,রোহিঙ্গা হয়েও যারা ভুল তথ্য দিয়ে বাংলাদেশি আইডি কার্ড সংগ্রহ করেছে তাদের শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...