প্রকাশিত: ০৮/০৮/২০১৭ ১:১৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৩১ পিএম

ডিবি’কে নিয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক আহমেদ জয়ের ফেসবুক স্ট্যাটাস বেশ আলোচিত হচ্ছে । তাই আমাদের পাঠকদের জন্য তুলে দেয়া হল । –

ডিবি মানে আমরা বুঝি ডিটেক্টিব ব্রাঞ্চ।
বিভিন্ন জন-গুরুত্বপূর্ন জটিল মামলার রহস্য উদঘাটন করাই মূলত এই বিশেষ বাহিনীর কাজ।
কিন্তু কক্সবাজারে ডিবি নামক এই বাহিনীতে কর্মরত গুটিকয়েক অসাধু কর্মকর্তার কারণে জেলার সর্বত্র পুলিশ ডিপার্টমেন্টের সুনাম ও ভাবমূর্তি আজ প্রশ্নের সম্মুখীন।
কক্সবাজারে ডিবির কাজ বলতে আমরা সবাই দেখে আসছি — 24/7 This special Force searching Yaba। সেই তখন থেকে শুধু শুনছি আর দেখছি দিন রাত ইয়াবা খোঁজা ছাড়া আর কোন কাজ ই যেন নেই এই বিশেষ বাহিনীর।
সেই সাথে সোর্সদের শিখিয়ে দেওয়া ছক অনুসারে মাদক ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষদের ধরে এনে ইয়াবার জালে ফাঁসিয়ে ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা।
মাস কয়েক আগে অপকর্মে ধরা পড়ার কারনে
তাদের (ডিবি’র) ইয়াবা বেচাকিনির কার্যক্রম বন্ধ ছিল এই শহরে অল্প কিছুদিন। তখন তো ভালই তো চলছিল সব..!!!
মাঝেমধ্য ভুল করেও যদি ইয়াবার দুই/একটা চালান ধরেও ফেলেন তখন ঐ ইয়াবা জব্দ তালিকায় কিংবা রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে নগদে খোলা বাজারে বিক্রি করে দিলে কিভাবে ইয়াবা ব্যবসা বা প্রাচার বন্ধ হবে আমার জানা নেই।
কক্সবাজার জেলার দায়িত্বে নিয়োজিত Law and enforcement -এর উচ্চ পদস্থ কর্মকর্তাদের হাত জোর করে বলেছি- দয়া করে আপনারা ডিবি নামক ফোর্সটির অসাধু অফিসারদের সামলান।
ইয়াবা ধরার নাম করে এরাই মূলত ইয়াবার আসল কারবারী।
ডিবি নাম দিয়ে হাইওয়েতে কারনে অকারনে সময়ে অসময়ে চেকপোস্ট বসিয়ে আমাদের মা-বোনদের শরীর তল্লাশী করার লাইসেন্স নিশ্চয়ই সরকার ডিবি নামের এই ব্রাঞ্চকে দেয়নি।
সময় থাকতে নিজেদের শুধরান….
আর নয়তো চাকরী বাঁচানো দায় হয়ে দাঁড়াবে ডিয়ার অল অনারেবল ডিজঅনেস্ট অফিসার্স এন্ড স্টাফ অফ ডিটেক্টিব ব্রাঞ্চ,কক্সবাজার …

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer