প্রকাশিত: ২০/০৪/২০২০ ৬:৫৪ এএম

রিয়াজুল হাসান খোকন(বাহারছড়া)::
টেকনাফ উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ায় করোনা আক্রান্ত ব্যক্তির এলাকা মারিশবনিয়ার চারদিকে এক কিলোমিটার পর্যন্ত লকডাউন করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই এলাকায় কোনো ধরণের চলাফেরা বা যানবাহন সম্পুর্ণ বন্ধ থাকবে। কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। স্থানীয় এলাকাবাসী থেকে জরুরি কোনো কিছু প্রয়োজন হলে প্রশাসনকে খবর দিতে বলা হয়। পরে রোগীকে আগত মেডিকেল টিমের অধীনে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফয়েজ উল্লাহ ফয়েজ জানান ১৯ এপ্রিল সন্ধ্যার দিকে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে এ্যাম্বুলেন্স সহ একটি মেডিকেল টিম আমাদের এলাকায় আসে। তারা রোগীর সাথে কথা বলে আরো জানতে পারে যে আক্রান্ত ব্যক্তি ঢাকা থেকে আসার সময় তার সাথে গাড়িতে আরো তিনজন ছিল। তাদের পরিচয় ও ঠিকানা প্রশাসন কালেকশন করে। সে ঢাকা থেকে এলাকায় আসার পর পার্শ্ববর্তী গ্রাম জাহাজপুরা ও বড়ডেইলে ঘুরাফেরা ও কাজে যায়। সেটি জানার পর প্রশাসনের পক্ষ থেকে সেই এলাকাও লকডাউন করা হয়। এ ব্যাপারে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুর জানান আক্রান্ত ব্যক্তিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আইসোলেশনে রাখা হবে। আর তার এলাকাসহ সে পার্শ্ববর্তী যে এলাকায় গেছে সেগুলোও লকডাউন করা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...