ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০১/২০২৫ ৭:৪৮ এএম , আপডেট: ২৯/০১/২০২৫ ৭:৫০ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আইন লঙ্ঘনের অভিযোগে ছয়টি ইটভাটাকে দুই লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়। একই সাথে ইটভাটাগুলো সিলগালা করা হয়েছে।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রুনায়েত আমিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জরিমানা ও সিলগালা করা ইটভটাগুলো হলো, টেকনাফের হোয়াইকং দৈংগাকাটার মেসার্স এ আর বি বিক্স, একই এলাকার মেসার্স এম কে বি বিক্স, হোয়াইক্যং এর মেসার্স এ এইচ বি বিক্স, মেসার্স এস এম বি বিক্স, মেসার্স কে এন বি বিক্স এবং হোয়াইকং লাতুরিখোলা এর মেসার্স এম আর বি বিক্স।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে উপজেলার ছয়টি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতিটি ইট ভাটাকে দুই লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। একই সাথে ইট ভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে জেলা কার্যালয়ের উপ-পরিচালক জমির উদ্দিনের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। এতে সহায়তা করেন কক্সবাজার জেলা পুলিশ, টেকনাফ থানা পুলিশ, র‌্যাব-১৫ ও ফায়ার সার্ভিস।

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer