প্রকাশিত: ১২/০৫/২০১৬ ৪:০৫ পিএম , আপডেট: ১২/০৫/২০১৬ ৪:০৮ পিএম
আটককৃত সিএনজি ড্রাইভার
আটককৃত সিএনজি ড্রাইভার

জসিম মাহমুদ, টেকনাফ :::

১২ মে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার সময় সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া সড়কে এ সব ইয়াবা আটক করে পুলিশ। টেকনাফ মডেল থানার ওসি মোঃ আব্দুল মজিদ জানান, পল্লান পাড়া সড়কে পুলিশের টহল দল টেকনাফ শহর মুখী একটি সিএনজিকে চ্যালেঞ্জ করলে পাচারকারীরা সিএনজি থেকে কয়েকটি বস্তাসহ পাশ্ববর্তী বাড়ী ঘরের দিকে পালিয়ে পাওয়ার চেষ্টা করে। পুলিশও এদের পিছু নেয়। এক পর্যায়ে সিএনজি চালক মাহবুব উল্লাহকে আটক করে। উদ্ধার করা  বস্তায় ১২ টি প্যাকেট ।
এ সময় পাচারের কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করে। ধৃত সিএনজি চালক হচ্ছে সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়া পাড়ার নুর মোহাম্মদেও ছেলে মাহবুব উল্লাহ(৩০)।পরে এসব প্যাকেট খুলে এক লাখ বিশ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার মূল্য তিন কোটি ৬০ লাখ টাকা বলে জানায় পুলিশ। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মোঃ আব্দুল মজিদ। প্রসংগত এটি টেকনাফ মডেল থানা পুলিশের সবচেয়ে বড় ইয়াবা উদ্ধারের ঘটনা।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer