প্রকাশিত: ২০/০৮/২০১৮ ৮:১০ পিএম

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে সাবরাং মন্ডলপাড়ায় বিজিবি অভিযান চালিয়ে একটি হাত ব্যাগ থেকে ৯০ লাখ টাকার মূল্যমানের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জানা যায়, ২বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান, সোমবার ভোরে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপির নায়েব সুবেদার মোঃ লাল মিয়া এর নেতৃত্বে একটি টহলদল সাবরাং মন্ডল পাড়া এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হতে পারে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থানে দ্রুত গমন করে। কিছুক্ষণ পর দুইজন লোককে ১টি ব্যাগ হাতে করে দৌঁড়ে পালিয়ে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদের পিছু ধাওয়া করলে এক পর্যায়ে তাদের হাতে থাকা ব্যাগটি ফেলে পাশ্ববর্তী গ্রামে ঢুকে পড়ে।পরে টহলদল ইয়াবা পাচারকারী ফেলে যাওয়া ব্যাগটি খুলে গণনা করে ৯০লাখ টাকা মূল্যমানের ৩০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer