প্রকাশিত: ০৬/০৯/২০১৮ ৮:০৫ পিএম

রিয়াজুল হাসান খোকন ( টেকনাফ, বাহারছড়া)
কক্সবাজার – টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ অবসর প্রাপ্ত ডাক্তার ও আইসিটি বিশেষজ্ঞ পরিচয়ি দুই মাদক কারবারীকে আটক করেছে। জানা যায়, ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টারদিকে র‌্যাব-১০, টেকনাফ বাহারছড়া শামলাপুর ক্যাম্পের ইনচার্জ মেজর আনিসুজ্জামানের নেতৃত্বে ও সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সী, ডিএডি বদিউল আলম, এসআই আব্দুল মান্নানের সমন্বয়ে একটি চৌকষ দল মেরিন ড্রাইভ সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে যাত্রীবাহী একটি সিএনজি তল্লাশী চালিয়ে ৯ হাজার ৮শ পিস ইয়াবাসহ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার লাকড়িয়া কান্দির বাসিন্দা বর্তমানে ঢাকা ডিএমপি মিরপুর-২, মনিপুর-৬৩৪ এর বসবাসরত মোঃ আব্দুল গণির পুত্র অবসরপ্রাপ্ত ডাঃ মেরাজ উদ্দিন (৩০) ও নরসিংদী জেলার রায়পুর থানার কড়ইপুরের বাসিন্দা মৃত ধন মিয়া ওরফে ফারুক মিয়ার পুত্র আইসিটি বিশেষজ্ঞ মোক্তার হোসেন (৩৬) কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে জানান বাহারছড়া শামলাপুর র্যাব ১০ ক্যাম্পের ইনচার্জ মেজর আনিসুজ্জামান।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...