প্রকাশিত: ১৫/০৯/২০১৭ ১০:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩০ পিএম
Single Page Top

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ ::
টেকনাফে রোহিঙ্গাদের জন্য বরাদ্ধ একটি সংস্থার ত্রান ভাগ-বাটোয়ারার অভিযোগ উঠেছে।১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে হ্নীলার আলীখাতে এঘটনা ঘটে।
জানা যায়, আল রাহমা ইন্টারন্যাশনাল নামক একটি সংস্থা শুক্রবার বিকালে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন প্রকার ৩ ট্রাক ত্রান নিয়ে টেকনাফের উদ্দেশ্যে রওয়ানা করে। তাদের সাথে আলীখালী এলাকার মোঃ ইসমাইল নামক এক ব্যক্তির সাথে ওই সংস্থার পরিচিতি রয়েছে। এই সুত্র ধরে ত্রানগুলো রোহিঙ্গাদের কাছে বন্টন করে দেওয়ার জন্য তাকে দেওয়া হয়। ত্রান গুলোর মধ্যে চাল, চিড়া, ডাল, তেল, সাবান, ডেকসী, বাসন, গ্লাস, লবন ও চিনি রয়েছে বলে জানা গেছে। এসব ত্রানগুলো অর্ধেক পরিমান রোহিঙ্গাদের কাছে বিতরণ করে বাকি ত্রানগুলো আলীখালী এলাকার গোলাম আজম, মোঃ হোছন, মোঃ রশিদ, জাফর, মাষ্টার জামাল, লিয়াকত আলী, জকিরসহ বেশ কয়েকজন অসাধু ব্যক্তিরা এই ত্রানগুলো ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

এব্যাপারে অভিযুক্ত ইসমাইল বলেন, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ২ ট্রাক ত্রান রোহিঙ্গাদের মাঝে আমরা বিতরণ করেছি। কিন্তু কিছু অসাধুমহল সুবিধা ভোগ করতে না পারায় আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer