প্রকাশিত: ১৩/০৭/২০১৭ ১০:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৮ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে আব্দুস শুক্কুর (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লক থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুস শুক্কুর ক্যাম্পের এ ব্লকের ২১৩ নং কক্ষের বাসিন্দা ছৈয়দুল আমিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈন উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। মাদকাসক্ত ছিল বলে দাবি তার পরিবারের।

ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer