প্রকাশিত: ১৮/০৭/২০১৮ ৫:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৫ এএম

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে রুমাল মুরানো অবস্থায় একটি প্যাকেট থেকে ৪টি স্বার্ণের বার জব্দ করেছে বাংলােদশ কোস্টগার্ড। এ সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানা যায়।

সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার বিএন আব্দুল্লাহ আল মারুফ জানান, গত ১৭ জুলাই রাত ৮টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের অধীনস্থ টেকনাফ ষ্টেশন কমান্ডার লে. কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডলে নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে টেকনাফের কেরনতলী এলাকা হতে একটি সিএনজি গাড়িকে সন্দেহভাজন হলে উক্ত গাড়িটি থামানোর সংকেত দিলে সংকেট না মেনে গাড়ি থেকে এক ব্যক্তি রুমাল মুরানো একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরবর্তিতে উক্ত প্যাকেট তল্লাশি করে ৬৬০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৭ লক্ষ ১৬ হাজার ৯০০ টাকা বলে জানা যায়। জব্দকৃত স্বর্ণ টেকনাফ কাস্টমস এ হস্তান্তর এর প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...