প্রকাশিত: ২৯/০৮/২০১৯ ৪:২১ পিএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডটকম::
টেকনাফের সেন্টমার্টিনের দক্ষিণপাড়া এলাকার এক জঙ্গল থেকে মাটির নিচে পুঁতে রাখা এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা হায়াত ইবনে সিদ্দিক।

হায়াৎ ইবনে সিদ্দিক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে, ওই জঙ্গলে বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোন অপরাধীকে আটক করা সম্ভব হয়নি’।

তিনি আরো বলেন, ‘কোস্ট গার্ডের এলাকাসমূহের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান নিয়ন্ত্রণসহ মাদকের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...