উখিয়া নিউজ ডটকম::
টেকনাফের সেন্টমার্টিনের দক্ষিণপাড়া এলাকার এক জঙ্গল থেকে মাটির নিচে পুঁতে রাখা এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা হায়াত ইবনে সিদ্দিক।
হায়াৎ ইবনে সিদ্দিক বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে, ওই জঙ্গলে বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোন অপরাধীকে আটক করা সম্ভব হয়নি'।
তিনি আরো বলেন, 'কোস্ট গার্ডের এলাকাসমূহের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান নিয়ন্ত্রণসহ মাদকের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হয়েছে।