ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৩/২০২৫ ৯:৪৫ পিএম

l
নিখোঁজের এক সপ্তাহ পর টেকনাফে হ্নীলা পাহাড়ের পাদদেশ থেকে মোঃ রিদুয়ান নামের এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৯ মার্চ) বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী পাহাড়ি এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আলীখালী এলাকার কালা চানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, নিহত রিদুয়ান ডাকাত ও অপহরণকারী চক্রের সদস্য। তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে।

স্থানীয় লোকজন জানান, এক রাখাল গরু নিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে যাওয়ার সময় অর্ধগলিত মৃতদেহ দেখতে পায়। পরে এলাকার মানুষকে বিষয়টি জানালে লোকজন পুলিশকে খবর দেয় এবং নিহতের স্বজনরা পাহাড়ে গিয়ে মৃতদেহটি সনাক্ত করে। পরে পুলিশ এসে রিদুয়ানের মৃতদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা দাবি করেছেন, নিহত রিদুয়ান একজন ডাকাত ও সন্ত্রাসী প্রকৃতির লোক এবং অপহরণ চক্রের সক্রিয় সদস্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। নিহতও একজন ডাকাত। তার বিরুদ্ধে অপহরণসহ টেকনাফ থানায় ৯টি মামলা রয়েছে বলে জানান ওসি।

পাঠকের মতামত

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ৭ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ...

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...
Single Page Footer