ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/১১/২০২৪ ১১:৪৭ এএম

মানবপাচারের অভিযোগে টেকনাফে দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মানব পাচারকারীসহ একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার ভোরে টেকনাফ শাহপরীর দ্বীপ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শাহপরীরদ্বীপ ডাংগর পাড়ার মৃত আবু শামার ছেলে ফিরোজ ও তার সহোদর মোঃ হেলাল।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার এসআই মো. সোহেল বলেন, ‘মানবপাচারে জড়িত দু’জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানবপাচারসহ একাধিক মামলা রয়েছে। তারা দু’জনই আলোচিত মানবপাচারকারী এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত। তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...