প্রকাশিত: ০৩/০২/২০১৭ ৭:১৬ পিএম

টেকনাফ প্রতিনিধি::
টেকনাফের হ্নীলা রংগীখালীতে চাঞ্চল্যকর জোড়া খুনের হত্যা মামলার আসামী মো: ইদ্রিস (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রংগীখালী রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রংগীখালী লামার পাড়া এলাকার হাজী ইসমাইলের ছেলে।
টেকনাফ মডেল থানার ওসি আব্দুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক আসামী বহুল আলোচিত হ্নীলা রংগীখালী জোড়া খুনের হত্যা মামলার অন্যতম আসামী। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ অক্টোবর বেলা ১১ টায় রঙ্গীখালীতে স্থানীয় ছৈয়দুল আমিন ও শাহ জালাল প্রতিপক্ষের পরিকল্পিত হামলায় খুন হয়। এ ঘটনায় ২৯ অক্টোবর/১৩ কক্সবাজার জুডিশিয়াল হাকীমের আদালতে মামলা দায়ের করে। যার মামলা নং-১৭ ধারা ১৪৩/১৪৭/৩০২/১০৯/১১৪/৩৪ দন্ড বিধি। জিআর মামলা নং-৫৭৯/১৩।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer