প্রকাশিত: ০৪/০৬/২০১৭ ৮:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০২ পিএম

জসিম উদ্দিন টিপু,টেকনাফ::
টেকনাফে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি। ৪জুন রোববার বিকালে তিনি কক্সবাজারের মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের দুর্গত এলাকায় যান। সেখানে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে বিকাল ৪টায় টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন। সদর ইউপির চেয়ারম্যান শাজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত উক্ত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,সাংসদ আব্দুর রহমান বদি,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল,উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ,জেলা পরিষদের সদস্য আলহাজ¦ শফিক মিয়া,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী,জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচ.এম.ইউনুছ বাঙ্গালী। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলমের সঞ্চালনায় অনুষ্টিত সভায় এতে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক,সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল ইসলাম,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাঈন উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহছান উল্লাহ,হ্নীলা ইউপির চেয়ারম্যান এইচ.কে.আনোয়ার সিআইপি,সাবরাং ইউপির চেয়ারম্যান নুর হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ দেড় হাজার পরিবারের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করেন।

পাঠকের মতামত

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...
Single Page Footer