প্রকাশিত: ০৫/১০/২০১৯ ৭:৫৬ পিএম

কক্সবাজারের টেকনাফে ১০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫। শনিবার ভোরে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক নারী মাদক ব্যবসায়ীরা হলেন-টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া এলাকার হোসন আলীর স্ত্রী তৈয়ুবা (৩৮) ও পুরাতন পল্লান পাড়া এলাকায় মৃত ছলিমের স্ত্রী রশিদা (৪২)।

র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহাতাব এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই সময় র‌্যাবের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকায় রাশেদ মুন্সির ভাড়া বাসায় গাঁজা বিক্রি করার খবরে অভিযানে যায়। এসময় তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ টাকা

পাঠকের মতামত

কক্সবাজারে দুই হাজার আইফোন ও পুলিশের সরঞ্জামসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

কক্সবাজারে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চীনভিত্তিক এক সাইবার অপরাধী চক্রের ৬ ...

বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সানুচিং তঞ্চঙ্গ্যা (১৯) নামে এক ...

‘তুমি তো ভালো খেলোয়াড়’ লাইভ অনুষ্ঠানে কক্সবাজারের এনসিপি নেত্রীকে আইনজীবী

কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জিনিয়া শারমিন ...
Single Page Footer